আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এরশাদ গুরুতর অসুস্থ্, আইসিইউতে ভর্তি

এরশাদ গুরুতর অসুস্থ্, আইসিইউতে ভর্তি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আবারো গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হয়েছেন। দীর্ঘ দিন ধরে রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগতে থাকা এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় সিএমএইচ-এর আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের তাপমাত্রা বেড়েছে বলে জানা গেছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এরশাদকে বুধবার সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে তার ছোটভাই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন।

তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছিলেনন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় তিনি দিনের বেলায় বাসায় থাকলেও প্রায়শই সিএমএইচ-এ থাকতেন।

দলীয় একটি সূত্র জানায়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তবে এরশাদের ব্যক্তিগত কর্মকর্তারা জানান, স্যার রুটিন চেকআপের জন্য নিয়মিত সিএমএইচে যান। সেখানে তার চিকিৎসা হয়। যখন খারাপ লাগে তখনই উনি সিএমএইচে যান। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানাতে পারবেন।

এদিকে এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা আবদুর রহিম জানান, স্যারের বয়স হয়েছে-এই বয়সে অসুস্থ্ হয়ে পড়াটাই স্বাভাবিক। উনি রাষ্ট্রপতি ছিলেন, ফলে একটু অসুস্থবাধ করলেই হাসপাতালে নিতে হয়। তিনি দুপুর আড়াইটার দিকে সিএমএইচ-এ গিয়ে স্যারের খোজ-খবর নিয়েছি। অবস্থা সংকটাপূর্ণ নয়। আমরা আশা করছি, স্যার দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

এরআগে বুধবার সকালে জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীরটি আজ ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত