আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রিফাতের শরীরে ৮ কোপের চিহ্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

রিফাতের শরীরে ৮ কোপের চিহ্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই শাহ নেওয়াজ রিফাত ওরফে রিফাত শরীফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জামিল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রিফাতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

বরগুনায় প্রকাশ্যে বুধবার সকালে রিফাতকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অধ্যাপক ডা. জামিল হোসেনবলেন, নিহত রিফাত শরীফের গলায়, মাথায়, বুকে ও হাতে ৮টি ধারালো অস্ত্রের কোপ ছিল। এগুলোর মধ্যে বুক, মাথা ও গলার আঘাত ছিল গুরুতর।

তিনি আরও বলেন, গলার আঘাতের কারণে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণের তীব্রতা এতই বেশি ছিল যা রিফাতকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

বেলা ১১ টার দিকে নিহত রিফাতের ময়নাতদন্তের জন্য সহকারী অধ্যাপক ডা. জামিল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মাইদুল হোসেন ও ডা. সোহেলী আক্তার তন্বী।

বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলে ময়নাতদন্ত কার্যক্রম। ময়নাতদন্ত শেষে রিফাতের মরদেহ নিয়ে বেলা ১ টায় স্বজনরা সড়ক পথে বরগুনার উদ্দেশ্যে রওনা হন।

বুধবার রিফাতের মৃত্যুর পরপরই মরদেহের সুরাতহাল রিপোর্ট করেন বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত