আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এবার সন্তানের সামনে বাবাকে কুপিয়ে আহত

এবার সন্তানের সামনে বাবাকে কুপিয়ে আহত

বরগুনায় স্ত্রীর সামনে তরুণকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই একই ধরনের একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। সেখানে শিশু সন্তানের সামনে বাবাকে কোপানো হয়েছে।

ভুক্তভোগীর নাম রাসেল। তিনি ব্যবসা করেন। উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান সিরাজুল হক ভুঁইয়ার ছেলে তিনি।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মোগরাপাড়া  চৌরাস্তায় আইয়ুব প্লাজার তৃতীয় তলায় এনএফসি রেস্টরেন্টে এ ঘটনা ঘটে। রাসেল তার শিশু কন্যা এবং ভাতিজাকে নিয়ে সেখানে খেতে গিয়েছিলেন।

কী নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং ভুক্তভোগী পরিবারটির বক্তব্যে সব স্পষ্ট হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

এই ঘটনার খবর পেয়ে সোনারগাঁও থানার পরিদর্শক আলমগীর হোসেন (অপারেশন) ও এস আই জুবায়ের ঘটনাস্থল যান। ঘটনাস্থল থেকে আটক করা হয় এনএফসি রেস্টুরেন্টের মালিক ফারুককে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।

রাসেলকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আগের দিন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ নামে এক তরুণকে কোপানো হয় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে। তিনি আপ্রাণ চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারেননি। এই ঘটনার ভিডিও প্রকাশ হলে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত