আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দুদকে দুর্নীতিবাজ ক্যান্সার থাকলে ছেঁটে ফেলুন: হাইকোর্ট

দুদকে দুর্নীতিবাজ ক্যান্সার থাকলে ছেঁটে ফেলুন: হাইকোর্ট

দুর্নীতিবাজদের 'ক্যান্সার' আখ্যায়িত করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ ধরনের 'ক্যান্সার' থাকলে তা ছেঁটে ফেলতে বলেছেন হাইকোর্ট।

বিনা অপরাধে ২৬ মামলায় প্রায় ৩ বছর সাজা খাটা পাটকল শ্রমিক জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার একথা বলেন।

একই সঙ্গে আদালত সোনালী ব্যাংকের ঋণ-সংক্রান্ত মামলার ভুল আসামি জাহালমের কারাবাসের ঘটনায় দুদকের কাছে প্রতিবেদন চেয়েছেন। আগামী ১১ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

বৃহস্পতিবার আদালত দুদকের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, 'দুদকে কোনো দুর্নীতিবাজ ক্যান্সার থাকলে তা ছেঁটে ফেলুন। আমরা দুদককে স্বচ্ছ দেখতে চাই। এই জায়গায় দুর্নীতিবাজ থাকা উচিত নয়। দুদক স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী হোক, আমরা সেটা চাই। প্রধানমন্ত্রী বলেছেন, মাদক সন্ত্রাস, দুর্নীতিবাজ– এরা জাতীয় শত্রু, যারা ভালো কাজ করবে, তাদের পুরস্কৃত করেন।'

হাইকোর্ট আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির এখন স্বর্ণযুগ চলছে। তাই এখন অর্থনৈতিক ক্রাইম হওয়ার সুযোগ রয়েছে। দুদককে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। তাই সততা ও স্বচ্ছতার সাথে দুদককে কাজ করতে হবে। দুদক শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না।

এ সময় জাহালম আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুলল্গাহ আল মাহমুদ বাশার। জাহালমের পক্ষে অ্যাডভোকেট অমিত দাশগুপ এবং দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

শেয়ার করুন

পাঠকের মতামত