আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রামপাল বিদ্যুৎ প্রকল্প অবৈধ ও অসাংবিধানিক: সুলতানা কামাল

রামপাল বিদ্যুৎ প্রকল্প অবৈধ ও অসাংবিধানিক: সুলতানা কামাল

বিশিষ্ট পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল অভিযোগ করে বলেছেন, সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্প অবৈধ ও অসাংবিধানিক।

শুক্রবার(২৮জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের সব সম্পদের মালিক জনগণ। সরকার জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একা সিদ্ধান্ত নিতে পারে না।”

“জনগণের আপত্তির মুখে যদি এ সিদ্ধান্ত (রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ) নেওয়া হয়, তাহলে আমি বলবো যে এটি অসাংবিধানিকভাবে করা হয়েছে এবং সেটি অবৈধ।”

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সুন্দরবন সুরক্ষায় ইউনেস্কোর সর্বশেষ সুপারিশ, বনের প্রতি সরকারের অবহেলা ও সংশ্লিষ্ট বিষয়াদি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনকালে সুলতানা কামাল বলেন, “সুন্দরবনকে ‘বিপদাপন্ন ঐতিহ্য’র তালিকাভুক্তির সুপারিশ করেছে ইউনেস্কো, যা অত্যন্ত লজ্জাকর। এই বিদ্যুৎ প্রকল্পটি নিয়ে আর না এগুতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

“সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায়, এর দায় প্রধানমন্ত্রী এবং জাতি হিসেবে আমাদের ওপর বর্তাবে”, বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত