আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

২০৩০ সালের দিকে কারও কাছ থেকে ঋণ নেবো না, ঋণ দেবো: অর্থমন্ত্রী

২০৩০ সালের দিকে কারও কাছ থেকে ঋণ নেবো না, ঋণ দেবো: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল

বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার কোনও শক্তি এখন আর নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘মালয়েশিয়া, উত্তর কোরিয়া ও চীন একসময় খুবই দরিদ্র ছিল। তারা খাবার পেতো না। আজ তারা বিশ্বের শিল্প উন্নত দেশ। তারা যদি পারে, আমরা কেন পারবো না। আমরা আশা করছি, ২০৩০ সালের দিকে কারও কাছ থেকে ঋণ নেবো না, ঋণ দেবো। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে এটি দুঃসাধ্য কোনও কাজ নয়।’

শনিবার (২৯ জুন) সংসদে অর্থবিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখনও সুস্থ নই। আমি চেয়েছিলাম, মনের মাধুরী দিয়ে বাজেটটি তৈরি করবো। কিন্তু, তা পারিনি। তবে, বাজেটটি সহজপাঠ করেছি। করের হার না বাড়িয়ে, পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এবারের বাজেটটি শুধু একবছরের জন্যই নয়। এর থেকে আমরা ২০২৪ সাল পর্যন্ত অর্জন করতে পারবো। এ বাজেটটির কাঠামো দিয়ে আমরা ২০৪১ সাল পর্যন্ত চলতে পারবো। আমাদের পেছনে নিয়ে যাওয়ার কোনও শক্তি এখন আর নেই। আমরা সেভাবেই বাজেটটি করেছি।’

সকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী উপস্থিত না থাকলেও দুপুরের বিরতির পর বেলা ৩টায় তিনি অধিবেশনে যোগ দেন। পরে তিনি বাজেটের ওপর সমাপনী আলোচনা উপস্থাপন করেন। এ সময় বাজেট বক্তৃতায় তার অসুস্থতার বিষয়টি সংসদকে অবহিত করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও অর্থবিল-২০১৯ জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর থেকে প্রস্তাবিত বাজেটের বেশকিছু বিষয় নিয়ে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত