আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

তথাকথিত ব্যাংক মালিকরা ঋণের টাকা ফেরত দিচ্ছেন না: ড. আতিউর

তথাকথিত ব্যাংক মালিকরা ঋণের টাকা ফেরত দিচ্ছেন না: ড. আতিউর

তথাকথিত বেসরকারি খাতের ব্যাংক মালিকরা ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, তারা আদালতে রিট করে ব্যাংকের টাকা আটকে রেখেছে। বুধবার (৩ জুলাই) রাজধানীর বাংলা মোটরে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমুন্বয়ের প্রধান কার্যালয় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী এক সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি খেলাপি হয়েছে বাণিজ্যিক বিনিয়োগে। খেলাপির প্রায় ২৮ শতাংশই ট্রেড ফাইন্যান্সের অবদান। এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ এখন চিহ্নিত। সেটা কমাতে কাজ করে যাচ্ছে সরকার। তবে মূল্যস্ফীতির বোতলজাতকৃত এই জিন পরে যেন বাইরে বেরিয়ে না আসে সেদিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নয়, এটি কমাতে দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

বাজেট বিষয়ে আতিউর রহমান বলেন, এবারের বাজেটে আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। তবে এগুলো বাস্তবায়ন করতে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত