আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

তলিয়ে গেছে রোহিঙ্গা শিবির, পাহাড় ধসের আশঙ্কা

তলিয়ে গেছে রোহিঙ্গা শিবির, পাহাড় ধসের আশঙ্কা

টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে মাইকিং করা হচ্ছে। প্রাণহানী ঠেকাতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ জায়গায় সড়ে যেতে বলা হচ্ছে।

ইতোমধ্যে প্রবল বর্ষণের কারণে বান্দরবানের থানছি রুমা সড়কসহ বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাহাড়ি ঢলে বান্দরবানের সাংঙ্গু মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়তে থাকায় থানছি ও রুমা উপজেলার বেশ কিছু দুর্গম জায়গায় পর্যটকদের চলাচলে সতর্কতা জারী করেছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

এদিকে প্রবল বর্ষণের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডের অস্থায়ী রোহিঙ্গা শিবিরটি পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। শিবিরের ঘরবাড়ি ডুবে গেছে। রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে পাশের উচু স্থানের পাহাড়ে। রোহিঙ্গা শিবিরটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পরেছে প্রায় ৪ হাজার রোহিঙ্গা।

এলাকায় ইউপি সদস্য আবদুর রহিম জানিয়েছেন শনিবার থেকে টানা বর্ষণের কারণে রোহিঙ্গা শিবিরে তুমব্রু খালের পানি প্রবেশ করায় সেটি তলিয়ে গেছে। রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছটিয়ে পড়েছে।

এদিকে প্রতিবছর বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে বান্দরবানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। সাগরে লঘু চাপের কারণে গত দু’দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে বান্দরবান ও পার্শ্ববর্তী অঞ্চলে।

শেয়ার করুন

পাঠকের মতামত