আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৫

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর দায়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব-১ এর সাইবার মনিটরিং সেল কিছুদিন আগে Newseye24.Com নামে একটি নিউজ পোর্টাল শনাক্ত করে। নিউজ পোর্টালটির কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় যে, নিউজ পোর্টালটি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুজব সৃষ্টি করে জনমানুষের মধ্যে ভীতি ছড়ানোসহ আইন-শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম চালিয়ে আসছে।

অতি সম্প্রতি পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে যা সংগ্রহে দেশের বিভিন্ন স্থানে বিষাক্ত স্প্রে পার্টির ৪১টি দল বের হয়েছে। যারা স্প্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের মাথা কেটে নিয়ে যাচ্ছে বলে নিউজ পোর্টাল থেকে একটি ভিত্তিহীন গুজব পোস্ট করা হয়। নিউজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং জনমনে ভীতি সঞ্চার করে।

এ ঘটনায় র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তি জানতে পারে যে, আকরাম হোসেনকে (৩৩) আশুলিয়ার ইপিজেড রোড সংলগ্ন টঙ্গা বাড়ি এলাকা থেকে মোবাইল ও কম্পিউটারসহ গ্রেফতার করা হয়।

আকরাম হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, সে ২০০৫ সালে পাবনার একটি স্থানীয় মাদরাসা থেকে ফাজিল পাস করে। বর্তমানে আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি হেভি ইকুপমেন্ট মেশিনারিজের দোকানে কর্মরত।

এএসপি মিজানুর রহমান বলেন, একইভাবে ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনকে আটক করেছে র‌্যাব।

এদের মধ্যে নড়াইল থেকে মো. শহীদুল ইসলাম (২৫), চট্টগ্রাম থেকে আরমান হোসেন (২০), মৌলভীবাজার থেকে মো. ফারুক এবং কুমিল্লা থেকে হায়াতুন্নবীকে গ্রেফতার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত