আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রক্তের বিনিময়ে হলেও এরশাদের লাশ পল্লী নিবাসেই দাফন করা হবে : রংপুর মেয়র

রক্তের বিনিময়ে হলেও এরশাদের লাশ পল্লী নিবাসেই দাফন করা হবে : রংপুর মেয়র

তাঁজা রক্তের বিনিময়ে হলেও সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের লাশ পল্লী নিবাসেই দাফন করা হবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান। তিনি বলেন, মঙ্গলবার রংপুরে প্রিয়নেতা এরশাদের লাশ দেখতে লাখো মানুষের ঢল নামবে রংপুরে। প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানের কাছে অনুরোধ এখান থেকে যেন লাশ নিয়ে যাওয়ার চেষ্টা না করা হয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিরোধী দলীয় নেতা এরশাদের জন্য রংপুরে তার বাসভবন পল্লীনিবাসে খোড়া কবর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র মোস্তফা। এর আগে বিকেল ৩টার দিকে তার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এরশাদের কবর খোড়ার কার্যক্রম শুরু হয়। শেষ হয় রাত পৌনে ৮ টার দিকে। বৃষ্টিতে যাতে কবরে পানি না ঢোকে সেজন্য ত্রিপল লাগানো হয়েছে।

প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি এরশাদকে রংপুরে সমাহিত করার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষনের অনুরোধ করে মেয়র মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী রংপুরের গৃহবধূ, তিনি রংপুরের নাড়ীর টান বুঝবেন। এরশাদকে রংপুরে সমাহিত করার ব্যাপারে সহযোগীতা করবেন।

সেনা বাহিনীর প্রধানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, সেনাবাহিনীর সাথে যেমন এরশাদের আত্মার টান আছে, তার থেকেও বেশি টান আছে রংপুরের মানুষের। তাকে যখন জেলে রেখে ফাঁসি দেয়ার চেষ্টা করা হয়েছিল, তখন তাকে ৫টি আসনে নির্বাচিত করে ভালবাসা জানিয়েছিল রংপুরের মানুষ। গত নির্বাচনেও তিনি একদিনের জন্য রংপুরে আসেননি। তবুও তাকে রংপুরের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছে। তার দুঃসময়ে এবং সুসময়ে রংপুরের মানুষ পাশে ছিল এবং তিনিও রংপুরের মানুষের পাশে ছিলেন। এরশাদতে নিয়ে জীবিত অবস্থায় যেমন ষড়যন্ত্র হয়েছে, মৃত্যুর পরও ষড়যন্ত্র হচ্ছে। এরশাদকে পল্লী নিবাসে দাফনের ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন জাতীয় পার্টির এই নেতা।

এ সময় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি জাফর ইকবালসহ রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত