আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রিয়া সাহাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ১৪ দলের

প্রিয়া সাহাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ১৪ দলের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা জঘন্য মিথ্যাচার করেছেন। এ জন্য প্রিয়া সাহাকে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দল। আজ শনিবার কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার পাশাপাশি কার প্ররোচনায়, কোন মহলের মদদে এই মহিলা এ ধরনের মিথ্যাচার করেছেন তা বের করা উচিত। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রিয়া সাহার মিথ্যাচারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র’র মধ্যে বিদ্যমান সুসম্পর্ক বিনষ্ট এবং নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অশুভ চেনা মহল তাকে দিয়ে কাজটি করিয়েছেন। তার বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রদ্রোহের মামলা করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বিশ্ববাসী জানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে শান্তি পূর্ণভাবে বসবাস এবং ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। যেটি বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত। তাৎক্ষণিক বক্তব্য দিয়ে বিষয়টির প্রতিবাদ জানানোর কারণে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে ধন্যবাদ জানান নাসিম।

শেয়ার করুন

পাঠকের মতামত