আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি পদক্ষেপ না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে বলেও জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ধরনের বক্তব্য কেন দিয়েছেন, সেটা দেশে ফিরে এলে তার কাছ থেকেই ভালো করে জানা যাবে। আমার মনে হয়, তারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গতরাতে আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই।’

সরকার প্রিয়া সাহার বিরুদ্ধে এখনই কোনো মামলা করছে না, এ কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রিয়া সাহা আসলে কী বলেছেন, কী বলতে চেয়েছেন, তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিৎ। তার আগে কোনো মামলা না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘আজকে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একটা মামলা করতে চেয়েছিলেন, আমি তাকে এ ধরনের মামলা করতে না করেছি। আইনমন্ত্রীর সঙ্গেও আমার এ ব্যাপারে কথা হয়েছে। প্রিয়া সাহার ব্যক্তিগত বাড়িঘর, তার সম্পদ যাতে প্রোটেক্টিভ রিজার্ভ থাকে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ জানিয়ে দিয়েছি,’ বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘একজন ব্যরিস্টার রাষ্ট্রদ্রোহের মামলা করতে চেয়েছিলেন। আমাকে আইনমন্ত্রী জানিয়েছেন, এটা অগ্রাহ্য করা হয়েছে। সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহ মামলাও করা যায় না। তাছাড়া, যিনি এ ব্যাপারে অভিযুক্ত তার (প্রিয়া সাহা) বক্তব্যও আমাদের জানা দরকার, জাতির জানা দরকার। তার আগে স্টেপ নিতে যাব না।’

প্রিয়া সাহার বক্তব্যের সঙ্গে সংখ্যালঘুদের সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্তের সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, বিষয়টি তার (প্রিয়া সাহা) ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোনো সম্পর্ক নেই।’

এর আগে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্র্যান্ডিং বিষয়ে সেমিনার এবং লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন ওবায়দুল কাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত