আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রাজধানীতে নদীতে 'পড়ে গেছে' যাত্রীবাহী ট্যাক্সি ক্যাব

রাজধানীতে নদীতে 'পড়ে গেছে' যাত্রীবাহী ট্যাক্সি ক্যাব

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে; তবে দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে; উদ্ধার তৎপরতা শুরু হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মকর্তা আনোয়ারুল হক রাত পৌনে ১০টার দিকে সমকালকে বলেন, একটি ট্যাক্সি ক্যাব ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ডুবুরি দলের উদ্ধারকারী সদস্যরা আসছে। উদ্ধার তৎপরতা শুরু হবে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার তথ্য জানিয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু হবে।

প্রত্যক্ষদর্শী জসিম সমকালকে বলেন, দ্রুত গতির একটি ট্যাক্সি ক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।

এর আগে ২০১০ সালের অক্টোবরে অন্য একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একই ব্রিজে ওঠার সময় বৈশাখী পরিবহনের একটি বাস তুরাগে পড়ে ডুবে যায়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। নিখোঁজও হন কয়েকজন।

শেয়ার করুন

পাঠকের মতামত