আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ, (ইনসেটে) আবির হুসাইন

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের রাতে নিখোঁজ হওয়ার পর সকালে একটি ইটভাটার পাশ্ববর্তী আমবাগান থেকে আবির হুসাইন (১১) নামের মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। তবে তার কাটা মাথা পাওয়া যায়নি এখনও।

নিহত মাদরাসা ছাত্র আবির হুসাইন(১১) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গত মাসে তাকে এই মাদরাসায় ভর্তি করা হয়।

মাদরাসার মুহতামিম মো. আবু হানেফ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এশার নামাজের পর থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদরাসার সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বুধবার সকাল সাতটার দিকে খাদিমপুর মোড়ের ইটভাটার পাশ্ববর্তী আমবাগানে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয় গ্রামবাসীরা।

খবর পেয়ে আমবাগানে পৌছে পড়ে থাকা লাশটি নিখোঁজ আবিরের বলে নিশ্চিত করেন মাদরাসার মুহতামিম। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) মোহা. কলিমুল্লাহ ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান।

পুলিশ জানায়, নিহত মাদরাসা ছাত্র আবিরের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক না হওয়ায় কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত