আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার দাবি মিন্নির বাবার

মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার দাবি মিন্নির বাবার

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত প্রভাবশালীদের আড়াল করতেই তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

এই মামলার তদন্তভার পিবিআই’তে স্থানান্তরের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টায় এক বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এদাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হোসেন বলেন, “গত ২১ জুলাই রিফাতের বাবা দুলাল শরীফ সংবাদ সম্মেলন করে আমি ও আমার স্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি প্রভাবশালী মহলের প্রভাবে মিন্নিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতেই মিন্নিকে ১ নম্বর সাক্ষী থেকে আসামি হতে হয়েছে। আমি মনেকরি এটা একই ঘটনার পুনরাবৃত্তি।”

তিনি আরও বলেন, হত্যার ঘটনা আড়াল করতেই মিন্নিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমাকে ও আমার স্ত্রীকে গ্রেপ্তার করতে রিফাত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে আড়াল করা সম্ভব।

মিন্নির বাবা বলেন, “২৬ জুন প্রকাশ্য দিবালোকে আমার মেয়ে জামাইকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেখানে উপস্থিত কেউ এগিয়ে না গেলেও আমার মেয়ে মিন্নি জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে দাঁড়িয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। এঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের মাধ্যমে মিন্নি দেশবাসীর কাছে সাহসী নারী হিসেবে পরিচিতি পায়।”

“এরপর দুলাল শরীফ বরগুনা সদর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর সাক্ষী হিসেবে মিন্নিকে রাখা হয়। প্রভাবশালী মহলের চাপে গত ১৩ জুলাই মিন্নির গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন দুলাল শরীফ। এরপর মানববন্ধন করে মিন্নিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। ১৬ জুলাই পুলিশ মিন্নিকে আসামি সনাক্ত করার কথা বলে বরগুনার পুলিশ লাইনে নিয়ে আসে। প্রায় এগার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর রিমান্ডে নিয়ে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করে”, বলেন মোজাম্মেল।

তিনি দাবি করেন, পুলিশি নির্যাতনের কারণে মিন্নি ভারসম্যহীন হয়ে পড়েছেন। তার সুচিকিৎসা প্রয়োজন। এই হত্যাকাণ্ডে জড়িত প্রভাবশালী মহলকে আড়াল করতে মিন্নিকে মেয়েকে ফাঁসানো হচ্ছে। তিনি মনে করেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এবিষয়ে সব তথ্য বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে মিন্নির মা এবং ছোট ভাই ও বোন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত