আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ছাত্রনেতা কারাগারে

কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ছাত্রনেতা কারাগারে

লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের নেতা সুদীপ্ত পাল (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিন দুপুরে নির্যাতনের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত সুদীপ্ত পালের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভা এলাকায়। তিনি সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী ও তার পরিবার শহরের টাউন হল এলাকার সুদীপ্ত পালের মালিকানাধীন একটি বাড়িতে ২০১৬ সাল থেকে ভাড়া থাকতেন। একই সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শহরের মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসায় বন্ধুর জন্মদিনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদীপ্ত। ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করা হয় ক্যামেরায়।

এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ গত ৫ জুলাই শহরের জোবেদা নামীয় একজনের বাসায় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী। পরে পারিবারিকভাবে কুমিল্লার একটি ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়।

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সুদীপ্ত মুঠোফোনে ওই ছেলেকে হুমকি দেন এবং আপত্তিকর ভিডিও তাকে পাঠান। ভেঙে যায় বিয়ের কথাবার্তা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় সুদীপ্ত পালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সুদীপ্ত পালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত