আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডেঙ্গু-ধর্ষণ-শিশু নির্যাতন-শেয়ার বাজার লুট, কোনটা গুজব?

ডেঙ্গু-ধর্ষণ-শিশু নির্যাতন-শেয়ার বাজার লুট, কোনটা গুজব?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে। সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির নীতিনির্ধারক বলেন, ‘কোনটা গুজব? ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এটা? মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এটা? শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা? ব্যাংক লুট করে খালি করে দেয়া হয়েছে এটা? গুম-খুন-হত্যা করা হচ্ছে এটা? নাকি নির্বাচন কমিশন থেকে সংবিধান লংঘন করে হজ পর্যবেক্ষণে গেছে এটা গুজব? গুজব আসলে কোনটা?’

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বেগম খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদী যুব সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক ও সাবিরা নাজমুল প্রমুখ বক্তব্য দেন।

খসরু বলেন, ‘সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেয়া ছাড়া কোনও পথ নেই। তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তারা আজকে যাদেরকে দিয়ে ক্ষমতা দখল করে আছে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয়। দেশের মালিক হয়েও জনগণ আজ আর দেশের মালিক নাই।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারের মন্ত্রীরা বলছে বিএনপি'র অফিস নাকি গুজবের ফ্যাক্টরি। সমস্যাটা হচ্ছে যারা আজকে জনগণকে বাইরে রেখে উন্নয়নের নামে ক্ষমতা দখল করেছে তারা জনগণের সম্মুখীন হতে পারছেন না। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। জনগণের কাছে তারা জবাবদিহি করতে চায় না। কাজেই দেশে যে প্রবল সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান তারা কোনোভাবেই দিতে পারবে না। সেটির জন্য তারা ‘গুজব গুজব’ বলে সব কিছু চালিয়ে যেতে চাচ্ছে।’

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি সরকারের সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন একবাক্যে চাচ্ছে। আমি শুধু এটুকুই বলবো তাঁর মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশা করা যায় না। বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে বেগম জিয়ার মুক্তিও একই প্রক্রিয়া হবে। তাঁর মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজকে সেটির জন্য প্রস্তুত আছে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা উত্তরবঙ্গে যেখানেই ত্রাণ বিতরণের জন্য গিয়েছি সেখানেই মানুষের মনের অবস্থা পরিষ্কারভাবে উঠে এসেছে। সবাই বেগম জিয়ার মুক্তি চায়। এই কার্যক্রমে তারা বেগম জিয়াকে পাশে চেয়েছিল। কিন্তু তিনি সেখানে যেতে পারেন নাই।’

শেয়ার করুন

পাঠকের মতামত