আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা করলো ‘প্রেমিক’

বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা করলো ‘প্রেমিক’

রাজধানীর মগবাজার দিলু রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে কথিত এক প্রেমিক। এ সময় বাধা দিতে গেলে মেয়ের মাকেও ছুরিকাঘাত করে সে। পরে ওই ‘প্রেমিক’কে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার দুপুরে মগবাজার দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. তুলা মিয়া (৪৬)। তিনি টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা। তবে স্ত্রী-সন্তান নিয়ে মগবাজার দিলু রোডের প্রিয়াঙ্কা হাউসের কাছেই ভাড়া থাকতেন। তিনি একটি মেসের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

এদিকে আটক ওই যুবকের নাম সজীব আহমেদ রকি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ওই মেয়ের গায়ে হলুদ ছিল। আজ তার বিয়ের অনুষ্ঠান চলছিল। কিন্তু হঠাৎ ওই যুবক সেখানে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন মেয়ের বাবা তাকে থামাতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ের বাবাকে ছুরিকাঘাত করে ওই যুবক। তখন মেয়ের মা বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাদের ইনসাফ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মেয়ের বাবাকে মৃত ঘোষণা করেন।

পরে মেয়ের মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই যুবক পালানোর সময় তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

অভিযুক্ত রকি জানায়, ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার সঙ্গে বিয়ে না দিয়ে ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল তার পরিবার। বিয়ের অনুষ্ঠানে তাকে দেখতে গিয়েছিল। সেখানে তার পরিবারের সদস্যরা তাকে ধরার চেষ্টা করায় আত্মরক্ষার্থে সে ছুরি দিয়ে আঘাত করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মগবাজারের দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত