আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২২২ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২২২ ডেঙ্গু রোগী

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫২ জন রোগী। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছের আরও ২২২ রোগী। সব মিলে ৩১ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০৬। তবে গতকাল মারা গেছেন একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টায় হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ডেঙ্গু রোগ নিয়ে পেনিক তৈরি হয়েছে। যে কারণে ডেঙ্গুর আতঙ্ক নিয়ে হাসপাতালে আসছে সুস্থ মানুষও।

উদাহরণ দিয়ে তিনি বলেন, গতকাল ৪৬৫ জনের রক্ত নিয়ে এনএস-১ পরীক্ষা করার পর মাত্র ১৬ জনের ডেঙ্গু রোগের নমুনা পাওয়া গেছে। তাহলে এখানেই স্পষ্ট যে, ডেঙ্গু আক্রান্তের চেয়ে আতঙ্কই বেশি। পেনিকের কারণে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হয়ে মানুষ হাসপাতালে আসছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সামগ্রিক সুন্দর ব্যবস্থাপনায় ডেঙ্গুর রোগীদের চিকিৎসা দিচ্ছে। আতঙ্কিত না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আমাদের ডেঙ্গু রোগ পরীক্ষায় কিট পর্যাপ্ত রয়েছে। ডেঙ্গু রোগী আসার যে রেশিও তা যদি চলতে থাকে তাহলে আমরা আরও দু-াতিন মাস ডেঙ্গু রোগ পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

ঢামেক হাসপাতালে সব ডেঙ্গু রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘গত জুনে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৫ রোগী। এর মধ্যে একজন মারা যান। জুলাইয়ে সর্বোচ্চ ২ হাজার ৪৬৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে মারা যান ১০ জন। সব মিলে এখন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬১৭ জন। মারা যাওয়ার সংখ্যা ১১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০৬ জন।’

শেয়ার করুন

পাঠকের মতামত