আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডেঙ্গু: চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬

ডেঙ্গু: চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে আবার। আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭০৬ জন।

এর আগের দিন শনিবার কিছুটা কমে এসেছিল রোগীর সংখ্যা। সারাদেশের বিভিন্ন হাসপাতালে সাত হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৮ জনের। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রোববার সারাদেশে ডেঙ্গুতে নতুন করে এক হাজার ৭০৬ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৩৪ এবং বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা হাসপাতালে ৯৭২ জন ভর্তি হন।

এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। তাদের মধ্যে ৪৫ হাজার ৯৭৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। এখনও সাত হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬৬৮ এবং অন্যান্য বিভাগের হাসপাতালে তিন হাজার ৫০০ জন।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৬৫, গাজীপুরে ৩২, মুন্সীগঞ্জে ৩১, কিশোরগঞ্জে ১৩২, নারায়ণগঞ্জে ৩৯, গোপালগঞ্জে ৩১, মাদারীপুরে ৫৭, মানিকগঞ্জে ১২৮, নরসিংদীতে ৪৭, রাজবাড়ীতে ৩৪, শরীয়তপুরে ৫১, টাঙ্গাইলে ৭৪, ফরিদপুরে ৪১ জনসহ মোট ৭৬২ জন ভর্তি আছেন। এ বিভাগে পাঁচ হাজার ১৮১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে চার হাজার ৪১৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৮৩, ফেনীতে ৯৫, কুমিল্লায় ১৩০ জন, চাঁদপুরে ৮৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৫২, নোয়াখালীতে ৬৫, কপবাজারে ৩১, লক্ষ্মীপুরে ৫৯, খাগড়াছড়িতে ২৫, রাঙামাটিতে ৭, বান্দরবানে ৭ জনসহ মোট ৭৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট তিন হাজার ৯৮১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ বিভাগে। তাদের মধ্যে তিন হাজার ২৪৩ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

খুলনা বিভাগ: খুলনা জেলায় ১৬৫, কুষ্টিয়ায় ৬৫, মাগুরায় ২৫, নড়াইলে ২৮, যশোরে ১৯৭, ঝিনাইদহে ৩১, বাগেরহাটে ১৪, সাতক্ষীরায় ৪৬, চুয়াডাঙ্গায় ৯, মেহেরপুরে ১৩ জনসহ মোট ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে হাসপাতালে ভর্তি ছিলেন দুই হাজার ৯৫১ জন। তাদের মধ্যে দুই হাজার ৩৬৭ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

রাজশাহী বিভাগ: রাজশাহী জেলায় ৫৩, বগুড়ায় ১৩৩, পাবনায় ৬২, সিরাজগঞ্জে ৬৮, নওগাঁয় ১৯, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, নাটোরে ১৪, জয়পুরহাটে ৪ জনসহ মোট ৩৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এ বিভাগে দুই হাজার ৩২১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে এক হাজার ৯৩৩ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

রংপুর বিভাগ: রংপুর জেলায় ৯০, লালমনিরহাটে ১১, কুড়িগ্রামে ১৪, গাইবান্ধায় ১৬, নীলফামারীতে ১২, দিনাজপুরে ৫৯, পঞ্চগড়ে ৫, ঠাকুরগাঁওয়ে ২৩ জনসহ মোট ২৩০ জন হাসপাতালে ভর্তি আছেন। এ বিভাগে এক হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে এক হাজার ১২৭ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

বরিশাল বিভাগ: বরিশাল জেলায় ৩১৬, পটুয়াখালীতে ৪৫, ভোলায় ৩৪, পিরোজপুরে ৬৬, ঝালকাঠিতে ১১, বরগুনায় ২৬ জনসহ মোট ৪৯৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এ বিভাগে দুই হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে দুই হাজার ৬৯ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

সিলেট বিভাগ: সিলেট জেলায় ৪৫, সুনামগঞ্জ ২, হবিগঞ্জে ৫, মৌলভীবাজারে ১০ জনসহ মোট ৬২ জন হাসপাতালে ভর্তি আছেন। এ বিভাগে ৬০৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৫৩৬ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯০, জামালপুরে ৪০, শেরপুরে ২১, নেত্রকোনায় ৯ জনসহ মোট ২৬০ জন ভর্তি আছেন। এ বিভাগে এক হাজার ৪৫৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে এক হাজার ১৯৩ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত