আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রেমের স্বীকৃতি না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রেমের স্বীকৃতি না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় আর্থিকভাবে গরিব ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মারিয়া আফরোজ সুইটি (১৪) নামে নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিহতের বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরুড়া গ্রামের তেতুলীয়া পাড়ার কুয়েত প্রবাসী মোতাহার হোসেন সবুজের কিশোরী মেয়ে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী মারিয়া আফরোজ সুইটির সাথে দেড় বছর ধরে একই গ্রামের তাজুল ইসলাম তাজেলের কলেজ পড়ূয়া ছেলে কবির আহমেদের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুইটির বাবা মা তার মেয়ের এই প্রেমের সম্পর্ক মেনে নেননি। ছেলে পক্ষ বিয়ের জন্য মেয়ের বাবার বাড়িতে লোক পাঠালে ছেলে গরিব হওয়ায় বিয়ে দিবেন না বলে না করে দেয়া হয়। এ নিয়ে গত এক বছরে দুই পরিবারের মাঝে বেশ কয়েক দফা আলোচনাও হয়। কিন্তু মেয়ে পক্ষ ঘটনাটি কোনোভাবেই মেনে না নেয়ায় গত বুধবার সুইটি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমাকে বুঝার ট্রাই তোমরা কোনদিন করোনাই...যেইদিন আমি তোমাদের ছেড়ে চলে যাবো অচিনপুর তখন তোমরা আমাকে বুঝবা আমি কি ছিলাম, তোমাদের জন্য তখন চাইলেও কেউ আমাকে ফিরে পাবে না, বাই’।

এরপর গত বৃহস্পতিবার সকালে সুইটি স্কুলে আসেন এবং দুপুরের বিরতির সময় তিনি ভালুকা সদরে গিয়ে ইঁদুর মারার বিষ কিনে খেয়ে বাসে চড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাস থেকে ভরাডোবা বাসস্যান্ড নামার পর তিনি অচেতন হয়ে মাটিতে পরে যান। এসময় স্থানীয় লোকজন তাকে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার রাতেই তিনি হাসপাতালে মারা যান।

সুইটির চাচা আজিজুল হক সুজন জানান, এক বছর একই গ্রামের কবির নামে কলেজ পড়ুয়া এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ওই সম্পর্ক ভেঙে গেছে।

উপজেলার ধলিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র ও সুইটির প্রেমিক কবির আহমেদ সুইটির সাথে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমরা গরিব বলে আমার কাছে সুইটির পরিবার বিয়ে দিবে না বলে জানায়। তাই সুইটির সাথে অনেক দিন ধরে আমার যোগাযোগ নেই।

ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর হক জানান, ঘটনাটি আমরা পরে শুনেছি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, স্কুলছাত্রীর আত্মহ্যার পর ময়না তদন্ত শেষে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত