আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্লট চাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্লট চাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

সরকারের কাছে প্লট চেয়ে পাঠানো চিঠি ফেইসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। প্লটের জন্য আবেদনের বিষয়ে তিনি বলেন, ‘ফেসবুকে আমার যেই চিঠিটা ভাইরাল হয়েছে সেটা- না অবৈধ, না অনৈতিক। কোনোটাই না। এই্ কারণেই নয় যে, এই ‍সুবিধাটা রাষ্ট্রীয় সুযোগ বা রাষ্ট্রীয় অধিকার। একজন সংসদ সদস্য রাষ্ট্র থেকে জায়গার জন্য এপ্লাই করতে পারেন সেই সুযোগ তার আছে, তিনি একটি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারেন সেই সুযোগ তার আছে, তিনি বেতন-ভাতা পান এবং তিনি পাঁচ বছরের জন্য একটা এ্যাপার্টমেন্ট পান-এই চারটি জিনিস হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ। এই রাষ্ট্রীয় সুযোগ যেই সংসদ সদস্য হবেন সেই রাষ্ট্র থেকে পাবেন। সেই সুবাধে আমি একটি আবেদনপত্র দিয়েছি। শুধু আমি একা নই, অন্তত তিন‘শ থেকে সাড়ে তিন‘শ এমপি এপ্লিকেশন দিয়েছেন।’

তিনি বলেন ‘আমার প্রশ্ন হলো- আমারটার চিঠিটা মন্ত্রণালয়ের থেকে বেরুলো কি করে? যেখানে আমার ব্যক্তিগত টেলিফোন নম্বর দেয়া আছে।’

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই, আমি এই সরকারের কাছ থেকে এক সুতা জমিও আশা করি না, আমি চিন্তাও করি না। এটা একটা প্রসিডিউর, একটা ফরমালিটিজ যেটা সব এমপি করেছেন, আমিও করেছি।’

‘এই চিঠি আমি ড্রাফটও করি নাই, আমার পিএস ড্রাফট করে দিয়ে দিয়েছে। সব পিএসরা যখন তাদের এমপিদের চিঠি ড্রাফট করেছে, আমরা পিএসও ড্রাফট করে দিয়ে দিয়েছে; কিন্তু আমার চিঠিটা কেনো ভাইরাল হলো? এটা ভাইরাল কেনো হলো তার উত্তর আমি নিজেই দিচ্ছি।’

রুমিন ফারহানা বলেন, ‘গত দুইদিন আগে আবুল মাল আবদুল মুহিত(সাবেক অর্ধমন্ত্রী) কোনো পদে না থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনেছিলেন। সরকার তার সেই নোংরামী ও অসততাকে চাপা দেয়ার জন্যে আমার যে বৈধ এপ্লিকেশন সেটাকে তারা নোংরাভাবে পাবলিক করেছে। একটা সরকারি নথি কখন পাবলিক হয় তখন সেখানে সরকারের মদদ থাকে।’

‘এই সরকার আমাদের ফোনে আড়িঁ পাতে, এই সরকার আমাদের ফেইসবুক হ্যাক করে, এই সরকার আমাদের সমস্ত গোপন নথি ইচ্ছা করে প্রকাশ করে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, যারাই সরকারের কাজের সমালোচনা করবে, যারাই সরকারকে সঠিক পথে আনবার জন্যে যা যা পদক্ষেপ নেয়া দরকার সে বিষয়ে কথা বলবে এবং সরকারের মনমতো কথা না বলবে তাদের ব্যাপারে সরকারের এক ধরনের চেষ্টা থাকে তাদের হিউমিলেটেড করা বা তাদেরকে কোনো না কোনভাবে ম্যালাইন করা।’

তিনি বলেন, ‘আমরা প্রশ্ন হলো আমার চিঠিটা কি অবৈধ? কোন আইনে অবৈধ? এটা কি অনৈতিক কোন আইনে অনৈতিক?। এটা তো রাষ্ট্রীয় চিঠি। আমি তো সরকারের কাছ থেকে কিচ্ছুই চাইনি। আমার বেতনটা যেমন রাষ্ট্রীয়, আমার এই এপ্লিকেশনও রাষ্ট্রীয়।’

‘এই সরকার যে অবৈধ এটা এখন বলছি, আগেও বলেছি- এটা সম্পূর্ণ অবৈধ সরকার। এটা জনগনের ভোট ছাড়া নির্বাচিত সরকার। এই সরকার সর্ব অর্থে অবৈধ সরকার। আমি সরকারের আছে কোনো কিছু চাইনি এবং আমি রাষ্ট্রীয় সুযোগ চেয়েছি। এটা তারা(সরকার) করেছে আবুল মাল আবদুল মহিতকে যে অবৈধ ও অনৈতিক সুবিধা দিয়েছে ওইটাকে চাপা দেয়ার জন্য, জনদৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। যাতে মানুষের দৃষ্টি অন্য দিকে যায়।

তিনি বলেন, ‘আমি এখন চ্যালেঞ্জ করব- যতজন এমপি এপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক। রুমিন কেনো একলা?’

শেয়ার করুন

পাঠকের মতামত