আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

অডিটোরিয়াম থেকে জিয়ার নেইম প্লেট ভেঙে দিয়েছে ছাত্রলীগ

অডিটোরিয়াম থেকে জিয়ার নেইম প্লেট ভেঙে দিয়েছে ছাত্রলীগ

মৌলভীবাজার সরকারি কলেজের ‘শহীদ জিয়া অডিটোরিয়ামের’ নামফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নাম প্লেটটি ভাঙ্গা হয়।

গত ২৭ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এবং শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তনের দাবীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট স্মারকলিপি প্রদান করেছিলো।

নামফলক ভেঙ্গে দিয়ে এটিকে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’ ঘোষণা করে ছাত্রলীগ নেতারা। নামফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাঁটি’ এরকম স্লোগান দেয়।

নামফলক ভাঙ্গার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নামফলকটি ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম নাম দিয়েছে।’

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানি না। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত