আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

অক্টোবর বা নভেম্বরে শুরু হবে ভারত-পাকিস্তান যুদ্ধ : পাক রেলমন্ত্রী

অক্টোবর বা নভেম্বরে শুরু হবে ভারত-পাকিস্তান যুদ্ধ : পাক রেলমন্ত্রী

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত সরকার। নতুন সিদ্ধান্তের ফলে ওই রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার একটি বিল পাস করানো হয়েছে।

এরপর থেকে উত্তেজনা বিরাজ করতে ভারত-পাকিস্তান সীমান্তে। এমন সময় একটি অশনি সংকেত দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, খুব অল্প সময়ের মধ্যেই ভারতের সঙ্গে পাকিস্তানের ভয়াবহ যুদ্ধ শুরু হবে। পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ আহমেদের এমন মন্তব্যের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। এ ছাড়া কবে থেকে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হবে তাও স্পষ্ট করে বলেছেন পাকিস্তানের এই মন্ত্রী।

রশিদ আহমেদ বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হবে। অক্টোবর বা নভেম্বরে যুদ্ধ শুরু হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে।’

রশিদ রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কাশ্মীরের চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে। ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধই হবে শেষ যুদ্ধ।’

এ ছাড়া রশিদ আরো বলেন, ‘বর্বর ও ফ্যাসিবাদী নরেন্দ্র মোদির কারণে কাশ্মীর ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে এবং পাকিস্তানই তার সামনে একমাত্র বাধা।’

শেয়ার করুন

পাঠকের মতামত