আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের আসামে সম্প্রতি ঘোষিত জাতীয় চূড়ান্ত নাগরিক পঞ্জি (এনআরসি) প্রসঙ্গে বলেছেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চাই না। তারা আমাদের কিছু জিজ্ঞাসা করলে আমাদের প্রতিক্রিয়াটা জানাবো। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই একাত্তর সালের পরে বাংলাদেশ থেকে কোন লোক ভারতে যায়নি। যারা গিয়েছেন তারা আগেই গিয়েছে। কাজেই এ নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।’
রবিববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত ৫৬তম কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কারাগার ক্রিমিনাল জাস্টিজ সিসটেমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারারক্ষীদের ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সগুলো সময়োপযোগী সিলেবাসের মাধ্যমে পরিচালিত হয়েছে। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানের পাশাপাশি চারিত্রিক ও নৈতিক উন্নতির বিষয়ে প্রেষণা প্রদান করা হয়েছে। এছাড়া আধুনিক অস্ত্র ও নিরাপত্তা যন্ত্র পরিচালনা, অস্ত্র বিহীন প্রতিরক্ষা কৌশল, তথ্য প্রযুক্তি, কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা, জাতির পিতা সম্পর্কে জ্ঞান অর্জন, অপরাধ তত্ত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (সুরক্ষা সেবা) মো: শহিদুজ্জামান, কারা মহাপদির্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কারা উপ-মহাপরিদর্শক মো: বজলুর রশীদ, অতিরিক্ত কারা মহাপরদর্শ কর্নেল মো: আবরার হোসেন, কারা উপ-মহাপরিদর্মক মো: বজলুর রশীদ, কারা উপ মহাপরিদর্শক মো: আলতাব হোসেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভারপ্রাপ্ত সুপার মো: শাহজাহান আহমেদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত