আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দেশে বিচারিক নির্যাতন শুরু হয়েছে : মওদুদ

দেশে বিচারিক নির্যাতন শুরু হয়েছে : মওদুদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আইনি প্রক্রিয়ায় আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু রাজনৈতিক কারণে তাকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। রাজপথেই বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে। তিনি বলেন, দেশে বিচারিক নির্যাতন শুরু হয়েছে। আগে জানতাম পুলিশের নির্যাতন নিপীড়ন, সরকারের অত্যাচার নির্যাতন। এখন শুরু হয়েছে বিচারিক নির্যাতন। সুপ্রিম কোর্টে এমন ছিল না। নীতি নৈতিকতা বলতে দেশে আর কিছু নাই।’

রোববার বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র আয়োজিত আলোচনা সভায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা রকিবউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘দেশে অত্যন্ত সংকটময় সময় যাচ্ছে। এটি অত্যন্ত স্বাভাবিক অবস্থা। এটা বিশেষ কোন সময় নয় অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের পতন অবসম্ভাবী। তাদের নির্ভর প্রশাসনের ওপর এটা কখনও হতে পারে না। এদের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। অধিকার আদায়ে তারা ঝাপিয়ে পড়বে। তারা ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু তারা সবাই জানেন তারা একটি দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করা সম্ভব নয়।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন,‘বেগম খালেদা জিয়া কারাবন্দি আছেন ঠিকই কিন্তু তার জনপ্রিয়তা অনেক বাড়িয়েছে আওয়ামী লীগ। তাদের নেতাদের রাতে-ঘুম হয় না বেগম জিয়ার কথা চিন্তা করে। আমাদেরকে বলে আমরা নাকি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছি। বিএনপির শক্তি হচ্ছে আওয়ামী লীগ। তাদের অত্যাচার-নির্যাতন প্রশাসনের কারণে আজকে বিএনপি অনেক শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ২৬ লক্ষ কর্মী যারা বিভিন্ন মামলার আসামি হয়েছে তাদেরকে যদি দশগুণ করা হয় তাহলে দুই কোটি ৬০ লক্ষ। আওয়ামী লীগের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ থেকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না। তাদের কারণেই বিএনপি থাকবে তাদের কারণেই আগামী শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত