আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

গাঁজা ওজনে কম দেওয়ায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ!

গাঁজা ওজনে কম দেওয়ায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ!

তিন কেজি গাঁজার টাকা নিয়ে এক কেজি দেয়ায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করলেন কুমিল্লার এক নারী। ফোন করে মাদক কারবারির বিরুদ্ধে অভিযোগ দিয়ে নিজেই ধরা পড়লেন ওই নারী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেনের কাছে ফোন আসে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে। তাকে ফোনে জানানো হয় ব্রাহ্মণপাড়া বাজারে এক নারী গাঁজা ব্যবসায়ী রয়েছেন। খবর পেয়েই ফোর্স নিয়ে ছুটে যান এসআই মো. জাকির।

তবে পুলিশ আসার আগেই স্থানীয় পাইকারি মাদক কারবারি পালিয়ে যান। এ সময় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেয়া খুচরা মাদক ব্যবসায়ী সালমা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গাঁজা ব্যবসায়ী সালমা বেগম থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী আবদুর রহিমের কাছ থেকে গাঁজা কেনে বিক্রি করেন তিনি।

শনিবার সকালে তিন কেজি গাঁজার জন্য রহিমকে টাকা দেন সালমা। রহিম তিন কেজির টাকা নিয়ে গাঁজা দেন এক কেজি। এতে ক্ষিপ্ত হয়ে রহিমের সঙ্গে সালমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানান সালমা। তাৎক্ষণিক ৯৯৯ থেকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সটকে পড়েন পাইকারি ব্যবসায়ী রহিম। এ সময় এক কেজি গাঁজাসহ সালমাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. জাকির হোসেন বলেন, বিষয়টি এমন হবে বুঝতে পারিনি। ঘটনাস্থলে গিয়ে আমি অবাক হলাম। আবদুর রহিমকে পাওয়া না গেলেও সালমাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালমা ও পলাতক মাদক কারবারি আবদুর রহিমকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রহিমকে ধরতে অভিযান চলছে।



শেয়ার করুন

পাঠকের মতামত