আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

স্পীকারকে জাপার চিঠি: কাদের বিরোধী দলের নেতা, রওশন উপনেতা

স্পীকারকে জাপার চিঠি: কাদের বিরোধী দলের নেতা, রওশন উপনেতা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাতীয় সংসদের বিরোধী নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এই চিঠি পৌছে দেন। এতে জাতীয় পার্টির ১৫জন সংসদ সদস্যের সম্পত্তিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেয়া হয়।
এ সময় স্পিকার দেশের বাইরে থাকায় চিঠিটি রিসিভ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। চিঠির একটি কপি সংসদ সচিবের কাছেও দেয়া হয়েছে। এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটুয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার ও শরিফুল ইসলাম জিন্না উপস্থিত ছিলেন।দলের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সংসদের বিরোধী দলীয় নেতা করা হয়েছে জিএম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদই থাকছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরই দলটির কে হবেন চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা- তা নিয়ে শুরু হয় রশি টানাটানি। দলের একটি পক্ষ ইতোমধ্যে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। এতে নাখোশ রওশন ও তার অনুসারীরা। এরপর দলে মতবিরোধ শুরু হয় সংসদের বিরোধী দলীয়নেতা নির্বাচন নিয়ে। এই মতবিরোধের মধ্যেই জিএম কাদেরের পক্ষে বেশির ভাগ এমপির স্বাক্ষর নিয়ে সংসদে চিঠি জমা দিলেন তারা। জাতীয় পার্টির ২২ জন সংসদ সদদ্যের মধ্যে ১৫ জনের স্বাক্ষর নিয়ে এই চিঠি জমা দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত