আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রওশনকে জাপার চেয়ারম্যান ঘোষণাকারীরা অপরাধ করেছেন : ফিরোজ

রওশনকে জাপার চেয়ারম্যান ঘোষণাকারীরা অপরাধ করেছেন : ফিরোজ

যারা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা গঠনতন্ত্র বিরোধী অপরাধ করেছেন বলে শুক্রবার দাবি করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, গঠনতন্ত্র বিরোধী কাজ যারা করেছেন তারাই সাধারণ জনগণ এবং দলের নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা চলাকালে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন ফিরোজ রশীদ। তার সাথে ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

ফিরোজ রশীদ বলেন, ‘জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জিএম কাদেরকে দলের চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছেন। পরে ১৭ আগস্ট প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সব সদস্য তাকে সংসদে বিরোধী দলীয় নেতা হতে সমর্থন দেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।’

সংসদে বিরোধী দলীয় নেতা নিয়োগে দলের সংসদীয় কমিটির সভা করা নিয়ে তিনি বলেন, এরশাদ চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন। এটা দলের চেয়ারম্যানের এখতিয়ার। ‘পল্লীবন্ধুও কখনো সংসদীয় কমিটির সভা করেননি। তাছাড়া গঠনতন্ত্রেও সংসদীয় কমিটির সভার কোনো কথা নেই।’

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তিনিই সংসদে বিরোধী দলীয় নেতা হবেন বলে জানান ফিরোজ রশীদ।

এ সময় জিয়া উদ্দিন বলেন, এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে গঠনতন্ত্র অনুসরণ করেই দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। ‘যিনি অন্য কাউকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি অবৈধ কাজ করেছেন। যাকে ঘোষণা করেছেন তিনি এর প্রতিবাদ না করে সীমারেখা লঙ্ঘন করেছেন। যারা অবৈধ ও অগণতান্ত্রিক ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, জাতীয় পার্টি একটি, যার চেয়ারম্যান জিএম কাদের।

বিকাল ৫টা থেকে জিএম কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা শুরু হয়। এর আগে দলের সংসদীয় বোর্ডের সভা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত