আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ইসি ভবনে আগুনে এক হাজার ইভিএমের ক্ষতি

ইসি ভবনে আগুনে এক হাজার ইভিএমের ক্ষতি


রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে আগুনে অন্তত এক হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছেন ইসি কর্মকর্তারা। তবে অতিগুরুত্বপূর্ণ ওই ভবনে কীভাবে আগুন লাগলো, তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। আগুন লাগার কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপনে নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, নির্বাচন কমিশন ভবনের মতো স্পর্শকাতর এলাকায় আগুন লাগার নেপথ্যে কোনো নাশকতা আছে কি-না, যাচাই করা হবে তাও।

রোববার রাতে নির্বাচন কমিশন ভবনের ইসি সচিবালয়ের বেসমেন্ট-১ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে হঠাৎ আগুন লাগে। রাত সোয়া ১২টার দিকে ওই আগুন নেভানো হয়। বেসমেন্ট-১ এ ইভিএমের কন্ট্রোল ইউনিট, মনিটর ও ব্যালট ইউনিট অবস্থিত।

রংপুর-৩ আসনে আসন্ন উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের কথা রয়েছে। এর আগেই ইভিএম কন্ট্রোল ইউনিটে অগ্নিকাণ্ড হলো। অবশ্য কর্মকর্তারা বলছেন, এতে ওই নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সোমবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুরে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান জানান, আগুনে অল্প ক্ষতি হয়েছে। সেখানে পাঁচ থেকে ছয় হাজারের মতো ইভিএম ছিল। তবে ক্ষতিগ্রস্ত ইভিএমের সংখ্যা এক হাজারের বেশি হবে না। এতে রংপুর-৩ আসনের উপনির্বাচনে ইভিএম দিয়ে ভোট করতেও সমস্যা হবে না।

তিনি বলেন, বেসমেন্ট-১ এর ভেতরে থাকা কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। এসি লাইন ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ইভিএম, ব্যালট ইউনিট ও মনিটরগুলো। তবে পাশের কক্ষেই থাকা কন্ট্রোল ইউনিটের ক্ষতি হয়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে জানা গেছে কি-না এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্তি সচিব বলেন, 'ওখানে কেউ বসবাস করে না, কোনো হিটার নেই, কাজেই বিদ্যুৎ ছাড়া অন্যকিছু তো দেখছি না।' পুরো ঘটনাতদন্তে ইসির পক্ষ থেকে ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

ওই সময়ে উপস্থিত ছিলেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান, যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল, সে রকম কোনো ক্ষতিই হয়নি। ক্ষতির পরিমাণ খুবই নগণ্য হবে। ইভিএমে যতটুকু ক্ষতি হয়েছে তা আগুন নেভাতে গিয়ে স্প্রে করা পানিতে হয়েছে। এই পানি জমে ব্যালট ইউনিটের যাতে ক্ষতি না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কোনো নথি বা কাগজ ছিল না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা অঞ্চল) সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচন ভবন একটি স্পর্শকাতর এলাকা। বিশেষ করে যেখানে আগুন লেগেছে, ওই এলাকাটা বেশি স্পর্শকাতর এলাকা। সেখানে কক্ষগুলো বন্ধ ছিল। কীভাবে আগুন লাগলো তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। কোনো নাশকতা ছিল কি-না, তাও যাচাই করবে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি।

তদন্তে পৃথক দুই কমিটি: আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও পৃথক তিন সদস্যের কমিটি করা হয়।

ইসি গঠিত কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলামকে। এ ছাড়াও ওই কমিটিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, গণপূর্ত বিভাগ ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রাখা হয়েছে।

এই কমিটিকে আগুন লাগার কারণ ও উৎস নির্ধারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এই ধরনের আগুন যাতে না লাগে, সে বিষয়ে সুপারিশ করে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনকে প্রধান করে পৃথক তিন সদস্যের কমিটি করেছে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স। এই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত