আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সভাপতিসহ আহত ৫

কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সভাপতিসহ আহত ৫




পাল্টা পাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন একাংশের সভাপতি নাজমুল হাসান নাহিদসহ অন্তত পাঁচজন।এদের মধ্যে নাহিদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চারটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, শনিবার কাউন্সিলের মাধ্যমে আতিক হাসান বিদ্যুৎকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে রবিবার নাজমুল হাসান নাহিদকে সভাপতি ও সিহাব মোহম্মদ সজলকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম।

জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ এ অংশের নোতা-কর্মীরা সন্ধ্যায় বাগাতিপাড়া রেলগেট এলাকায় গেলে সেখানে থাকা কাউন্সিলে গঠিত কমিটির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার জন্য দু'কমিটির নেতারা পরষ্পরকে দায়ী করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত