আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে : আ স ম রব

এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে : আ স ম রব


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেছেন, গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত। উন্নয়ন টিকিয়ে রাখতে হলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। সারা পৃথিবীতে কোথাও ভোটার আগের রাতে নির্বাচন হয়ে গেছে তা আমার জানা নেই। পৃথিবীর সব দেশে ভোট হয় নির্বাচনের দিন আর আমাদের বাংলাদেশের ভোট হয়েছে নির্বাচনের আগের দিন রাতে। এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর তোপখানায় শিশুকল্যান মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস ও আমরা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

আসম আব্দুর রব বলেন, বাকশাল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সহযোগিতা করেছে। এখন আবার অঘোষিত বাকশাল তৈরি হয়ে গেছে। কেউ মুখ খুলতে হবে না কথা বলতে পারবে না মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। ২৯ তারিখ রাতে ভোট ডাকাতির মাধ্যমে জনগণকে যে অপমান করা হয়েছে জনগণ কখনো তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে তাদের ছাত্র সংগঠন ও মনে করছে চুরি-ডাকাতির যদি সরকার করতে পারে তবে আমাদের সমস্যা কোথায়? নির্বাচনের আরপিও অনুযায়ী কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থাকতে পারবে না এটা যদি বিএনপির বেলায় প্রযোজ্য ক্ষেত্রে আপনাদের বলা কেন হবে না? আপনার কেন আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল আটকে দিয়েছেন?

মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, অতিতেও বাংলাদেশে স্বৈরাচাররা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ইনশাল্লাহ এবারও এই স্বৈরাচারী সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবেই।

শেয়ার করুন

পাঠকের মতামত