আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় যুবলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু (৩৫) ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে(৪০) গ্রেফতার করে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯ টারদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ওই নেতারা গ্রেফতার হন। ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার আলামিন জোয়ার্দার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা মিজু ও সুজনসহ ৬ জনের নামে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে এদেরকে গ্রেফতার করা হয়। ওই মামলার আসামি ছাড়াও মিজু ও সুজনের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত জানান, চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।

আটক দুই নেতাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আরও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত