আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ক্যাসিনোর পাশাপাশি স্পা সেন্টারেও অভিযান, ১৬ নারীসহ আটক ১৯

ক্যাসিনোর পাশাপাশি স্পা সেন্টারেও অভিযান, ১৬ নারীসহ আটক ১৯

রাজধানীর জুয়ার আসর ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার রাতে পুলিশ গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান পরিচালনা করে। এ সময় ১৬ জন নারী এবং ৩ জন পুরুষকে আটক করা হয়।

পুলিশের গুলশান জোনের ডিসি প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। এখানে অসামাজিক কর্মকাণ্ড চলছিল।

পুলিশ জানায়, রোববার রাত ৯ টার পর গুলশানে নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলার তিনটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেতরে ১৬ জন নারী ও ৩ জন পুরুষকে পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে বিকেলে ঢাকার মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাব।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভিক্টোরিয়া ক্লাবে দুই বোতল বিদেশি মদ ও ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত