আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দুর্নীতির অভিযোগে ইউজিসি’র সচিব ওএসডি

দুর্নীতির অভিযোগে ইউজিসি’র সচিব ওএসডি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ইউজিসি চেয়ারম্যানের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। কিন্তু তার নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি কমিটিতে দায়িত্ব পালন করেন।

এই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের সভায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন। 

ইউজিসি সূত্রে জানা গেছে, নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়ে কমিশনের মঙ্গলবারের সভায় অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশন সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলী, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত