আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

টেলিস্কোপ দিয়ে খুঁজেও বাংলাদেশে দরিদ্র মানুষ পাবেন না: অর্থমন্ত্রী

টেলিস্কোপ দিয়ে খুঁজেও বাংলাদেশে দরিদ্র মানুষ পাবেন না: অর্থমন্ত্রী

টেলিস্কোপ দিয়ে খুঁজেও ২০৩০ সালের পর দরিদ্র মানুষ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হার্নেসিং ব্লকচেইন টেকনোলজি ফর ডেভোলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্যই দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে। পদ্মাসেতু চালু হলে এক শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। এজন্য উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, নতুন প্রযুক্তি আনতে হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, তিনশ বছর আগে পৃথিবীতে কোনো উন্নয়ন হয়নি, যা হয়েছে বিগত তিনশ বছরে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকারের আমলেই হয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের উন্নয়নের বাস্তবতা অতীতের সব ইতিহাসকে হার মানাবে। দেশে এখন যে উন্নয়ন হচ্ছে তা অবশ্যই টেকসই। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব চলে এসেছে—এই সময়ে রোবোটিকস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি ভূমিকা রাখবে। সেখানে ব্লকচেইন চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা রাখবে। এর মাধ্যমে কিন্তু চাকরি চলে যাবে, আবার নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তবে মানবসম্পদ সমৃদ্ধ হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘শিল্পখাতে দ্রুত উন্নতি করতে হবে, জনমিতির সুবিধা নিতে হবে। অবিশ্বাস্য গতিতে প্রবৃদ্ধি হচ্ছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত