আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিএনপি নেতাদের অবৈধ সম্পদের শ্বেতপত্র প্রকাশ হবে : কাদের

বিএনপি নেতাদের অবৈধ সম্পদের শ্বেতপত্র প্রকাশ হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতারা কে কতটা অবৈধ সম্পদ অর্জন করেছে তার শেতপত্রও প্রকাশ করা হবে। রোববার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে বিমানবন্দর সড়কে আন্ডাপাস নির্মাণের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারের উদ্যোগকে গুজব বলে উড়িয়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

তিনি বলেন, ‘আইনটি সংশোধনের ব্যাপারে মন্ত্রণালয়ের কিছু জানা নেই। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে বলে শুনেছি।’

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রাসঙ্গিক হবে। এ ব্যাপারে কথা বলার তিনিই একমাত্র ব্যক্তি।’

সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে কাদের বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জুলাই সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনাস্থল কলেজের সামনে একটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত