আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা ভারতের

বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা ভারতের

বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। অভ্যন্তরীণ চাহিদায় প্রভাব না পড়ার জন্য এই আদেশ জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানেন না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে ভারতের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে খোলা এলসিগুলোর বিপরীতে পেঁয়াজ রফতানি অব্যাহত ছিল।

হারুন উর রশীদ হারুন বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত সরকারের বেঁধে দেওয়া বাড়তি দামেই পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলাম। আমরা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের এলসিও খুলেছিলাম, সেই মোতাবেক ভারতীয় রফতানিকারকরা পেঁয়াজ সরবরাহ করছিল; যার প্রভাবে পড়ে দেশের বাজারে। ঢাকাসহ সারাদেশে পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। ঢাকায় যেখানে ভারতীয় পেঁয়াজের দাম ৭০ টাকা কেজিতে উঠে গিয়েছিল, তা কমে ৫৫ টাকায় এসেছিল, আর হিলি স্থলবন্দরে তা আরও কমে ৪৭ টাকা থেকে ৫০ টাকায় এসেছিল। কিন্তু, হঠাৎ করে রবিবার বিকালে ভারতীয় রফতানিকারকরা আমাদের জানিয়েছেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা কোনও পেঁয়াজ রফতানি করবে না। রফতানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত পেঁয়াজের যেসব এলসি খোলা ছিল, তার বিপরীতে তারা পেঁয়াজ রফতানি করতে টেন্ডার করছেন এবং পণ্য রফতানিও করছেন। সেইসঙ্গে রবিবার দুপুর পর্যন্ত যেসব পেঁয়াজের এলসি খোলা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু এলসির বিপরীতে টেন্ডার করলেও রবিবার দুপুরের পর থেকে এলসির বিপরীতে নতুন করে কোনও টেন্ডার গ্রহণ করছে না।’

একদিনের ব্যবধানে আবারও হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা

পেঁয়াজের আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ টাকা। একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ৪৭ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৭ টাকা থেকে ৫০ টাকায়।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ভারত সরকার প্রতিটন পেঁয়াজ ২৫০ থেকে ৩শ’ মার্কিন ডলার মূল্যে রফতানি করলেও ১৩ সেপ্টেম্বর তিনগুণ বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করে। মূলত এরপর থেকেই দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে শুরু করে। বাড়তি দামে পেঁয়াজ আমদানি ও এলসি খুলতে বেশি পরিমাণ টাকা লাগার কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কমে আসায় দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমার কারণে দাম বেড়ে যায়। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ সময় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত এলসি খোলাসহ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। এতে আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৭০ থেকে ২৯০ টন পেঁয়াজ আমদানি হলেও সপ্তাহের প্রথম দিন থেকেই আমদানির পরিমাণ কিছুটা বেড়ে গড়ে প্রতিদিন সাড়ে ৪শ থেকে ৫শ’ টন আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত