আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ড্রোনের সাহায‌্যে গুহা থেকে আসামি গ্রেপ্তার

ড্রোনের সাহায‌্যে গুহা থেকে আসামি গ্রেপ্তার

চীনে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা এক পলাতক আসামিকে দেশটির পুলিশ ড্রোনের সাহায‌্যে খুঁজে বের করে গ্রেপ্তার করেছে।

৬৩ বছর বয়স্ক আসামি সং জিয়াং নারী ও শিশু পাচারের অপরাধে দণ্ডিত হন। ২০০২ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

কারাগার থেকে পালিয়ে তিনি ১৭ বছর পুলিশের ধরা-ছোয়ার বাইরে ছিলেন। তিনি দীর্ঘ বছর মানব সভ‌্যতা থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের সরু গুহায় মধ‌্যে বাস করছিলেন। গত সেপ্টেম্বর মাসে ইয়াংসান পুলিশের কাছে তার লুকিয়ে থাকার বিষযে ক্লু আসে।

তখন পুলিশ জানতে পারে, চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের নিজ শহরের পেছনে পাহাড়ে সং জিয়াং অবস্থান করছেন।

পরে নিয়মিত তদন্তে তাকে খুঁজে পেতে ব‌্যর্থ হয় পুলিশ। তখন কতৃপক্ষ পুলিশকে সহযোগিতার জন‌্য ড্রোন পাঠায়। ড্রোন পাহাড়ে ময়লা-অবর্জনার স্তূপের পাশে এক ফালি নীল রঙের ছাউনি আবিষ্কার করে।

পুলিশ অভিযান চালিয়ে গুহা থেকে তাকে গ্রেপ্তার করে। ড্রোনের সাহায‌্য ছাড়া এই গুহা আবিষ্কার করা সম্ভব ছিল না।

জিয়াং পাশের নদী থেকে প্লাস্টিকের বোতলে পানি ভরে এনে পান করতেন এবং গুহার মধ‌্যে গাছের শুকনো ডাল দিয়ে আগুন জ্বালাতেন।

পরে তাকে কারাগারে ফেরতে পাঠানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত