আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চেয়ারে ছাত্রলীগ তাই মেঝেতে বসলো ছাত্রদল

চেয়ারে ছাত্রলীগ তাই মেঝেতে বসলো ছাত্রদল

কমিটি হওয়ার পর থেকে গত কয়েকদিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এসেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু সেখানে বসার জন্য চেয়ার না পেয়ে মেঝেতেই বসে পড়েন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে মধুর ক্যান্টিনে প্রবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। এর আগেই গতকালের মতোই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিনের চেয়ার-টেবিল দখল করে নেয়। পরে ছাত্রদলের নেতারা তাদের নেতাকর্মী নিয়ে মেঝেতেই বসে পড়েন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করে বলেন, কিছুদিন আগে আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে।

গতকাল আমরা মধুর ক্যান্টিনে এসেছিলাম, দুটি টেবিল ছাড়া আর কোনো চেয়ার-টেবিল আমরা পাইনি। আজও ছাত্রলীগ সব চেয়ার-টেবিল দখল করে রেখেছে। কিন্তু আমাদের অধিকারের জন্য আমরা মাটিতে বসে পড়েছি।

সরেজমিনে মধুর ক্যান্টিনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনের ফ্লোরে বসে পড়েছেন। আর ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই চেয়ার দখল করে রেখেছেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত