আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেবে ভারত: মোদি

পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেবে ভারত: মোদি


পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার হরিয়ানার হিসারে নির্বাচনী জনসভায় এ হুশিয়ারি দেন তিনি।

আর এক সপ্তাহও বাকি নেই ভারতের হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। এর মধ্যেই হরিয়ানায় ভোট প্রচারে গিয়ে সেখানকার চাষীদের জন্য সুখবর শোনালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেব। সেই পানি এবার থেকে হরিয়ানা ও পঞ্জাবের চাষীরা পাবেন।

মঙ্গলবার হরিয়ানার হিসারে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন মোদি। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি।

বলেন, ‘৭০ বছর ধরে হরিয়ানা ও পাঞ্জাবের চাষীদের ভাগের জল চলে গেছে পাকিস্তানে। কিন্তু মোদি সেটা আটকে দেবে। আপনাদের ঘরে পৌঁছবে ওই জল। ওই জল হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের। আপনাদের জন্য লড়াই করছি।’

দেশটির জলসম্পদ মন্ত্রণালয়ের খবর, ভারত থেকে জল যাতে পাকিস্তানে না যায় তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেয়া শুরু করেছে দিল্লি। সিন্ধুর জল আটকানোর পরিকল্পনা করা হচ্ছে। সিন্ধুর অতিরিক্ত জলকে রাভি নদীতে ফেলে জলের সমস্যা মেটানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

ভারতের এ পরিকল্পনা নিয়ে ওয়াকিবহাল পাকিস্তানও। এ ধরনের সমস্যা হলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুমকি দিয়েছে ইসলামাবাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত