আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১০

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১০


জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত পাকিস্তানি ও তিন ভারতীয় নিহত হয়েছে। রোববার ডন অনলাইন ও টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার ভোর রাতে থেকে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাবর্ষণ করে পাক সেনারা। এতে দুই সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এর জবাবে ভারতের পক্ষ থেকে পাল্টা গোলাবর্ষণ করা হয়। এতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই মুখপাত্র বলেন, ‘তাংধার সেক্টরে দুই সেনা ও এক সাধারণ নাগরিক নিহতের পর ভারতীয় সেনার পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

পাক সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, ভারতীয় বাহিনীর ‘নির্বিচার ও নির্দয় হামলায়’ ছয় বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত হয়েছে।

অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক টুইটে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিনাপ্ররোচনায় জুরা, শাহকোট ও নাউসেরি সেক্টরে ভারত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ৯ ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে ও ভারতীয় বাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত