আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

যুবলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

যুবলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন


ময়মনসিংহের ভালুকায় বিয়ের দাবিতে মহসিন আলম নামে এক যুবলীগ নেতার বাড়িতে অনশন করছেন তার প্রেমিকা লুৎফা আক্তার (২২)। ঘটনার পর অভিযুক্ত যুবলীগ নেতা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া বাজার এলাকার আবদুল হেলিম ফকিরের ছেলে ৫নং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলমের সাথে একই এলাকার মৃত সুজা উদ্দিনের মেয়ে ও পাশের গফরগাঁও উপজেলার রাতাইচাটি গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী লুৎফা আক্তারের দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। যুবলীগ নেতা প্রতারক মহসিন বিয়ের আস্বাস দিয়ে লুৎফাকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসতে বলে। পরে প্রেমিকা লুৎফা তা প্রেমিকের কথামতো গত ১৭ অক্টোবর তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসেন।

যুবলীগ নেতা মহসিনের বড় বোন কবিতা আক্তার জানান, মহসিমা নামে মহসিনের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী জোৎসনা আক্তার বিরুনীয়া ৩৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। লুৎফা যেহেতু তার স্বামীকে ছেড়ে চলে এসেছে, মহসিন বাড়িতে নেই, সে আসলে আমরা লুৎফার সাথে বিয়ের ব্যবস্থা করবো।

যুবলীগ নেতা মহসিনের বাবা আবদুল হেলিম ফকির জানান, ছেলে বাড়ি আসলে তার সাথে কথা বলে সমাধান করা হবে।

এদিকে অনশনরত প্রেমিকা লুৎফা আক্তার বলেন, মহসিনের কথামতো স্বামীকে ডিভোর্স দিয়ে ২৩ মাসের কন্যা শিশুকে ফেলে চলে আসার পর চারদিন অতিবাহিত হলেও আমাকে বিয়ে না করায় সোমবার দুপুর থেকে তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছি।

এদিকে যুবলীগ নেতা অভিযুক্ত মহসিন আলম জানান, লুৎফার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে বাড়িতে উঠার বিষয়টি একটি চক্রান্ত।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম আনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সমাধনের চেষ্টা চলছে।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম জানান, অনশনরত প্রেমিকা লুৎফা এখনো মহসিনের বাড়িতেই রয়েছে, আমরা ওই বাড়ি গিয়ে সমাধান করবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রেদুয়ান সারোয়ার রব্বানী বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, এখনো পর্যন্ত এ ব্যাপারে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ঘটনাটি জানা নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত