আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না: কাদের

প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না: কাদের


তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে না দিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিরোধী দল বিএনপি বসে নেই। ষড়যন্ত্রমূলক পথে তারা এগিয়ে যাচ্ছে। একেকটি ইস্যু খুঁজছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না।

রবিবার দুপুরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আওয়ামী লীগের এক প্রতিনিধি সম্মেলনে কাদের একথা বলেন। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রতিনিধিরা অংশ নেন।

কাদের বলেন, ‘ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচারের মতো এত দ্রুতগতিতে কোনও মামলার বিচার এদেশে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দিক-নির্দেশনায় দ্রুত সময়ে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে।’

‘যারা অন্যায় করে, তাদের আমরা ছাড় দেই না। এখানে সোনাগাজী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিরও ফাঁসির আদেশ হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের কয়েকজন এমপির বিরুদ্ধে দুদকের নোটিশ রয়েছে। আর কয়েকজন এমপি এরইমধ্যে কারাগারে। দুদকের মামলায় আমাদের এমপি কনভিকটেড হয়েছে।’

‘দুর্নীতির মামলায় কোনও কোনও সাবেক মন্ত্রীকেও আদালতে হাজিরা দিতে হয়। তাদের আদালতে গিয়ে প্রমাণ করতে হবে তারা নির্দোষ। দল কাউকে ছাড় দেবে না। দুদককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে।’

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপিসহ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত