আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল মদ-সিসা জব্দ

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল মদ-সিসা জব্দ

দেশের আন্ডারওয়ার্ল্ডের ডন  খ্যাত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসা ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকালেে আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশান-২ নম্বরের ৫৭ নম্বার রোডের ১১/এ বাসায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ রিপোর্ট যখন লেখা হয় তখনো অভিযান চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, গুলশানের ওই বাসাটি আজিজ মোহাম্মদের নামে। ভবনের চার নম্বর ফ্লোরটি তাদের। তবে বাসাটি দেখভাল করতেন তার ভাই ও বোন।

মোহাম্মদ ফজলুর রহমান জানান, ওই বাসায় বিপুল পরিমাণে বিদেশি মদ ও সিসার সামগ্রী জব্দ করা হয়েছে। এখন সেগুলো গণনা করা হচ্ছে। দুজনকে আটক করেছেন তারা।

আজিজ মোহাম্মদ ভাই সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক।

একসময় দেশের চলচ্চিত্রজগৎ নিয়ন্ত্রণ করতেন আজিজ মোহাম্মদ ভাই। ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা ও ১৯৯৯ সালে ঢাকা ক্লাবে আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ প্রচলিত আছে। এ ছাড়া ২০০৭ সালে তাকে ইয়াবা ট্যাবলেট তৈরির জন্য অভিযুক্ত করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিমাণ বিদেশি মদ, নগদ টাকা, ক্যাসিনোর বোর্ড জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন সরকারদলীয় নেতাকে।

ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাব-পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও বিভিন্ন মদের বারে অভিযান চালায়।

শেয়ার করুন

পাঠকের মতামত