আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ভোলার ঘটনায় ফেসবুক হ্যাকিং নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার ঘটনায় ফেসবুক হ্যাকিং নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের যে বিষয়টি সেটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার আগে এ ব্যাপারে কিছু বলবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

এক হিন্দু যুবকের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে কটূক্তিমূলক কিছু স্ক্রিনশর্ট ছড়ানোকে কেন্দ্র করে গত রবিবার ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। পুলিশসহ শতাধিক আহত হন। অভিযুক্ত যুবক দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে এসব করা হয়েছে। ওইদিন গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান, হিন্দু যুবকের আইডি হ্যাক করে এই গুজব ছড়ানো হয়েছে।

মন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন বোরহান উদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে যাকে আটক করা হয়েছে তিনি বলছেন- আইডি হ্যাক করে এসব করেননি। তাহলে প্রশাসন এখন কী বলবে। এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা যে কথা বলছেন আমরাও মনে করি সেই রকমই কিছু। যেহেতু এটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার পরীক্ষা-নিরীক্ষা করছে; সেহেতু পরীক্ষার আগে আমরা কিছু বলতে পারব না।’

বোরহান উদ্দিনের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকজনকে আটক করেছি। হ্যাকার হোক আর যেই হোক ঘটনা যে ঘটিয়েছে আমরা তার ব্যবস্থা গ্রহণ করছি এবং করব।’

‘খুব শিগগির কে ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কী উদ্দেশ্য ছিল সবই একে একে আপনাদের সামনে হাজির করব। আমার কাছে মনে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভাবনার এই দেশ এগিয়ে যাচ্ছে তাকে পথ হারানো জন্য, আবারো অকার্যকর বাংলাদেশ তৈরি করার জন্য এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘এদেশের জনগণ এগুলো পছন্দ করে না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবেন না। কারণ জঙ্গিবাদ, সন্ত্রাস এই দেশের মানুষ চায় না।’

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাদের এগিয়ে নিতে কাজ করেন। মুক্তিযোদ্ধাদের ভাতা তারই আমলে প্রবর্তিত হয়েছে। সেখান থেকে আজ ১২ হাজার টাকা থেকে ক্রমে বেড়ে যাচ্ছে। এটার কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশ স্বাধীন হয়েছিল। এই কারণে আমরা বাংলাদেশে পরিণত হয়েছি। এজন্য মুক্তিযোদ্ধাদের কোনো দাবি তিনি মুখ থেকে ‘নো’ বলেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশের শাসনভার গ্রহণ করে তখন দেশ দ্রুতগতিতে এগিয়ে যায়। কারণ আমাদের নেতাদের দেশপ্রেম রয়েছে, সঙ্গে দুরদর্শিতা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করছেন। তাই তিনি প্রতিটি জায়গায় সফল থেকে সফল হচ্ছেন। তার নেতৃত্ব শুধু বাংলাদেশে না সারা বিশ্ব তার নেতৃত্বের প্রশংসা করছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত