আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিএনপি কর্মী আখ্যা দিয়ে মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতন

বিএনপি কর্মী আখ্যা দিয়ে মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতন


ভোলার লালমোহনে মাদক ও ইয়াবা বিক্রির প্রস্তাব প্রত্যাখান করায় বিএনপি কর্মী আখ্যা দিয়ে এক মোটর শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দুই শিশু কন্যা সন্তানের সামনে উলঙ্গ করে ও হাত-পা বেধে নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি মামলায় রোববার নির্যাতনকারী হাসানকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান উপজেলার কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী। গ্রেফতারের পর ওই নির্যাতনের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোটর শ্রমিক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু কন্যা সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। পেশায় মোটর শ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। জসিম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপি কর্মী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে অভিযুক্ত হাসান।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মানবপাচার ও চুরির মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে বছর খানেক আগে হওয়া নির্যাতনের বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, বছর খানেক আগে জসিমকে বাজারে মারধর করে হাসান। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, ভুক্তভোগী ব্যক্তি মামলাও করেননি। রোববার আমরা তাকে অন্য মামলায় গ্রেফতার করলে একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়টিও এখন সামনে আসায় আমরা সেটা খতিয়ে দেখবো।

শেয়ার করুন

পাঠকের মতামত