আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ছাত্রলীগ নেতাদের অবৈধ ভর্তি নিয়ে দ্বন্দ্বে ঢাবির শিক্ষকরা

ছাত্রলীগ নেতাদের অবৈধ ভর্তি নিয়ে দ্বন্দ্বে ঢাবির শিক্ষকরা


বাংলাদেশ ছাত্রলীগের ৩৪ নেতার অবৈধ ভর্তি নিয়ে সোমবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিবাদে জড়িয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। ডাকসু নির্বাচনের আগে ঢাবির ভর্তির নিয়ম ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ডাকসুর বর্তমান জিএস ও ছাত্রলীগের সদ্য পদ হারানো সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ৩৪ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক এবং বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ছাত্রলীগ নেতাদের অবৈধ ভর্তির বিষয়ে লিখিত বক্তব্য দিলে আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকদের সাথে বিতর্ক শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোমবার বিকাল সাড়ে ৩টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে চলে রাত ৭টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভাগের চেয়ারপার্সন এবং অনুষদের পরিচালকদের নিয়ে একাডেমিক কাউন্সিল গঠিত।

অধ্যাপক এবিএম ওবায়দুল বলেছেন, ‘আমরা কাউন্সিলকে বলছি যে যথাযথ তদন্ত শুরু করা উচিত এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্রলীগের ৩৪ জনের অবৈধ তালিকাভুক্তি ঢাবির ভাবমূর্তি ও মর্যাদাকে কলঙ্কিত করেছে।’

‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ আমার বক্তব্য রাজনৈতিক উল্লেখ করে প্রথম তর্ক শুরু করেন এবং পরে নীল দলের অন্য শিক্ষকরা তার সাথে যোগ দেন,’ যোগ করেন ওবায়দুল।

ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের সান্ধ্যকালীন কোর্সে ‘জালিয়াতি’ করে ছাত্রলীগের ৩৪ কর্মীর ভর্তি হন।

শেয়ার করুন

পাঠকের মতামত