আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ই-পাসপোর্ট চালু হচ্ছে ২৮ নভেম্বর: পররাষ্ট্রমন্ত্রী

ই-পাসপোর্ট চালু হচ্ছে ২৮ নভেম্বর: পররাষ্ট্রমন্ত্রী


নভেম্বর মাসের ২৮ তারিখ থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে আমরা এটি শুরু করছি। ২৮ নভেম্বর থেকে এটা দেওয়া শুরু হবে।

ই-পাসপোর্ট বিলম্বের কারণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে। ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ই-পাসপোর্ট তৈরির দায়িত্বে থাকা ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এটা নিয়ে আলোচনা হয়।’

প্রবাসীরা ই-পাসপোর্ট পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন ‘ই-পাসপোর্ট সবাই পাবেন। আর সেটার মেয়াদ হবে ১০ বছর। কারণ, প্রবাসীরা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।’

এ সময় মোমেন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত বলেও মন্তব্য করেন। বলেন, ‘পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত বলে আমি মনে করি। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।’

ইউরোপ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইতালি ও গ্রিস সফর করেছি। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবেন বলে আমাকে জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত