আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

গোটা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে : মির্জা ফখরুল

গোটা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে : মির্জা ফখরুল


সরকারের নিপীড়নে গোটা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, শামসুজ্জামান সুরুজ, আমিরুজ্জামান খান শিমুল, চেয়ারপারসের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ সহস্রাধিক নেতাকর্মী।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সারা দেশের সব মানুষ অসুস্থ হয়ে পড়েছে। দশ বছর ধরে নিপীড়ন চালাচ্ছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিএনপির এমন কোনো নেতা নেই যার নামে মামলা নেই। পরিবারের সদস্যদের নামেও মামলা হয়েছে। আসুন এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

তিনি বলেন, আল্লাহ আমাদেরকে আজাব, নিপীড়ন থেকে মুক্ত করে দিন আজকে এই দোয়া করি। সেই সাথে দেশনেত্রীর মুক্তি ও সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করছি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাদেক হোসেন খোকা দূরারোগ্য ব্যাধির সাথে লড়াই করছেন। তিনি নির্যাতিত জননেতা। আমরা তার জন্য দোয়া করবো। সৃষ্টিকর্তাই সবকিছুর মালিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সবার জন্য দোয়া করবেন। নেত্রী যেখানে জেলখানায় সেখানে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বীরের বেশে রাজপথ দখল করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে।

মির্জা আব্বাস বলেন, সাদেক হোসেন খোকাসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। খোকা দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সাথে কথাবার্তা বলেছি। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানি। আসুন আমরা সবাই নফল নামাজ পড়ে তার জন্য বিশেষভাবে দোয়া করি। হয়তো আল্লাহ তাকে সুস্থ করে তুলতে পারেন। কারণ সবকিছুই আল্লাহর হাতে। একজন রাজনীতিবিদ হিসেবে তার জন্য এটা যথেষ্ট নয়। রাজনীতিবিদদের চাওয়া তার পরিচিত লোকজনের সান্নিধ্যে থাকা। কিন্তু খোকা অনেক দূরে অবস্থান করছেন। আমরা যেতে পারছি না।

হাবিব উন নবী খান সোহেল বলেন, সাদেক হোসেন খোকা জাতির শ্রেষ্ঠ সন্তান। যিনি বীর মুক্তিযোদ্ধা। আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার মতো রাজনীতিবিদ আমাদের জরুরি প্রয়োজন।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মসজিদে খোকার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত